সিলেটে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ শুরু
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২২ PM

সিলেটে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৪ ০৫:২৫:১৪ AM

সিলেটে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ শুরু


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘স্বৈরাচারী’ শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে শহীদি মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এতে শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন৷

মার্চটি চৌহাট্টা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে বন্দরবাজার এলাকায় সমাবেশের মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর