হবিগঞ্জে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৯ PM

হবিগঞ্জে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৪:২৫:০৩ AM

হবিগঞ্জে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু


হবিগঞ্জে পানিতে ডুবে রিমা আক্তার (২০) নামে এক মৃগী রোগী মৃত্যু হয়েছে। মৃত রিমা আক্তার হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের আসেরা গ্রামের মৃত ইছার উদ্দিনের মেয়ে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে  এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রিমা আক্তার বহুদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। সকালে পরিবারের অগচলে বাড়ির পাশে একটি পুকুরে পরে যায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, রিমা আক্তার বহুদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল পরিবারের লোকজনের অগোচরে একটি পুকুরে পরে তার মৃত্যু হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর