সিলেটে ভারী বর্ষণের পূর্বাভাস
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৫৪ PM

সিলেটে ভারী বর্ষণের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ০৪:৪৮:৩১ AM

সিলেটে ভারী বর্ষণের পূর্বাভাস


সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়েছে, আজ ও আগামীকাল দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর