আবারো ঘন কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। বিএস-৩০৮ ফ্লাইটটি এসেছিলো সিঙ্গাপুর থেকে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়া অনুকুলে না থাকার ঢাকার বদলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফ্লাইটে যাত্রী ছিলেন প্রায় ১৫০ জন।পরে সকাল সাড়ে ১০টার দিকে আবহাওয়া অনুকুলে এলে ফের ঢাকার উদ্দেশে সিলেট থেকে উড়াল দেয়।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








