প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হবে ত্রাণ: দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৩৭ AM

প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হবে ত্রাণ: দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৪ ০২:৫৯:৫২ AM

প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হবে ত্রাণ: দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম


ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন  সরকার চেষ্টা করবে প্রকৃত সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করতে হবে। যাতে সত্যিকারের মুক্তিযোদ্ধারা সম্মানিত হন। সবাই যেন তাদের যুদ্ধের অবদান স্বরণীয় করে রাখে।

শনিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে আলাপুর এলাকায় ক্ষতিগ্রস্ত ঝুঁকি পূর্ণ খোয়াই নদীর বাঁধ পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফারুক ই আজম আরো বলেন, এখন আর আগের মত সংসদ সদস্য ( এমপি ) কিংবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নেই। যে কোনো তাহাদের খেয়াল খুশি মতো প্রকল্প কাজ করতে হবে। ক্ষতিগ্রস্ত এলাকায় যারা বসবাস করেন তাদের সাথে পরামর্শ করে নতুন প্রকল্প তৈরি করবেন। এলাকার মানুষের যেন উন্নয়নের সুফল পায়। কারো খেয়াল খুশি মতে  প্রকল্প কাজ করা যাবে না। আমরা কারো খেয়াল খুশিতে কাজ করবো না। দেশের মানুষ এখন পরিবর্তন করেছে। তাই সাধারণ মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করবো। এ সময় তিনি জেলা ও উপজেলা সকল কর্মকর্তা কর্মচারীকে মানুষের কল্যাণে ভালো কাজ করার আহবান জানান।

তিনি আরো বলেন,  বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পুনর্বাসনের জন্য বিভিন্ন কমিটি কাজ করছে। দেশ গঠনে সকল নাগরিক যেভাবে এগিয়ে এসেছে, আশাকরি সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো। পরিদর্শন কালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নাহিদ ভূইয়া সহ জেল ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর