হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৮ PM

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৪:৫৪:৪৭ AM

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু


হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেল যোগে সুন্নী মহা সম্মেলনের দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে সেবুল মিয়া (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত সেবুল উপজেলার তারাপাশা গ্রামের ছোটন মিয়ার ছেলে ও হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ইন্টারের ছাত্র।

মঙ্গলবার বেলা আড়াই টার দিকে উপজেলার নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফয়সাল মিয়া (২০) নামে তারই বন্ধ আহত হয়েছেন।

নিহত সেবুলের পরিবার সূত্রে জানা যায়, প্রতিবছর নেয়ায় এবছরও তারাপাশা পাক পাঞ্জাতন সুন্নী মহা সম্মেলনের একটি দাওয়াত দেওয়ার জন্য সেবুল ও তার বন্ধু ফয়সাল মিয়া মোটরসাইকেল যোগে উপজেলার মিরপুরে যান। সেখানে দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে নন্দনপুর নামকস্থানে একটি টমটম ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়।  এতে তারা দুই জনই গুরুত্ব আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে  চিকিৎসার ৫ মিনিট পর সেবুল মিয়া মারা যান। তবে আহত ফয়সাল মিয়ার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর