কোম্পানীগঞ্জে চোরাকারবারিতে জড়িত ৩৫ জনের বিরুদ্ধে বিজিবি মামলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৭ PM

সীমান্তে বিজিবি সদস্যের ওপর চোরাকারবারিদের হামলা

কোম্পানীগঞ্জে চোরাকারবারিতে জড়িত ৩৫ জনের বিরুদ্ধে বিজিবি মামলা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৭:১৯:৫৭ AM

 কোম্পানীগঞ্জে চোরাকারবারিতে জড়িত ৩৫ জনের বিরুদ্ধে বিজিবি মামলা


কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে ৩৫ জনের নাম উল্লেখ করে আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার রাতে ৪৮ বিজিবি ব্যাটালিয়ন উৎমা ক্যাম্পের নায়েক আরিফুর রহমানর বাদী হয়ে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত দুইটার দিকে কোম্পানীগঞ্জের উত্তর রণিখাই ইউনিয়নের উৎমা সীমান্তে বিজিবি অভিযান চালায়। ওই সীমান্তের ১২৫৫ নম্বর পিলারের কাছে চোরাকারবারিরা ভারত থেকে চিনি পাচার করে আনছিল। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাল অজ্ঞাত স্থানে রেখে হামলা চালায়। এ সময় তিন বিজিবি সদস্য আহত হন। বিজিবি সদস্যরা দুটি ফাঁকা গুলি ছুড়লে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি সদস্যদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর