কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৬ AM

কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৯/২০২৪ ০৬:৫৮:০৯ AM

কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কানাইঘাটের সড়কের বাজারের সন্নিকটে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার সিলেটের জকিগঞ্জের কাজলশার ইউনিয়নের গোটারগ্রামের বাসিন্দা। তিনি গোটারগ্রাম পয়েন্টে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

স্থানীয়রা জানা, সোমবার বিকেল সাড়ে ৩টার সড়কের বাজার এলাকায় মোটরসাইকেল আরোহীর দেলোয়ার হোসেনকে বিপরীত দিক থেকে আসা একটি কোম্পানির গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর