গোয়াইনঘাটের রুস্তুমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামে গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ময়নুল ইসলাম (৩৫) উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের গোরাগ্রাম গ্রমের মৃত আব্দুর রহিম কুটুচাঁনের ছেলে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের ইউনুস মিয়ার বাড়িতে গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ময়নুল ইসলাম পেশায় একজন গাছ কাটার শ্রমিক ছিলেন। সকালে উপজেলার কুনকিরি গ্রামের ইউনুস মিয়ার বাড়িতে গাছের ডালপালা ছাটাই করার কাজে গেলে একটি চাম্বল গাছের ডালপালা ছাটাই করে নিচে নামার সময় পা পিছলে মাটিতে পরে যায়। মাটিতে থাকা গাছের কাটা ঢাল তার গলার উপরে থুতনির ভিতরে ঢুকে যায়।এ সময় প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই এনামুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তার লাশ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার মিডিয়া অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছের ঢালপালা কাটতে গিয়ে পা পিছলে গাছ থেকে পড়ে ময়নুল ইসলাম নামের একজন গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক আছে। পরবর্তীতে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
গোয়াইনঘাট প্রতিনিধি 








