সুনামগঞ্জের দোয়ারাবাজারে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ ও চেয়ারম্যান পত্যায়ন সহ ইউনিয়ন পরিষদের যাবতীয় নাগরিক সেবায় অনিয়ম- দূর্নীতির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আল্টিমেটামে নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহকারীকে অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে তোপের মূখে তাকে অপসারণ করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আলোচনায় জানা যায়,দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদে নিয়মবহির্ভূত ভাবে চেয়ারম্যানের সহকারীর কাজ করে আসছিলেন শারমিন আক্তার। এতে নির্ধারিত ফি'র বাহিরে অতিরিক্ত ফি আদায়, সেবাগ্রহীতাদের সাথে অসদাচরণ, সময়মত সেবা না দেওয়া, জন্ম সনদ, মৃত্যু সনদে ইচ্ছেকৃত ভাবে অর্থ আদায়ের অভিযোগ ছিল।
এসব অভিযোগের ভিত্তিতে সহকারী শারমিন আক্তারকে অপসারণ করতে নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদকে ১৫ দিনের আল্টিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। এতে ইউপি চেয়ারম্যান বাধ্য হয়ে শারমিন আক্তারকে অপসারণ করে।
নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ বলেন, আমার অজান্তে অফিস সহকারি শারমিন আক্তার নানা অনিয়ম-দূর্নীতিতে জড়িত হয়ে পড়েন। এতে নাগরিকরা তাদের সেবায় ভোগান্তিতে পরে। ছাত্র সমাজের মাধ্যমে বিষয়টি জানতে পেরে শারমিন আক্তারকে চাকরিচ্যুত করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে 








