নয়াসড়কে ছিনতাইকারীকে জনতার গণধোলাই
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ PM

সিলেটে সক্রিয় ছিনতাইকারী চক্র

নয়াসড়কে ছিনতাইকারীকে জনতার গণধোলাই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৮:৩০:৪২ AM

 নয়াসড়কে ছিনতাইকারীকে জনতার গণধোলাই


নগরীর নয়াসড়কে একনারীকে ছিনতাইয়ের চেষ্টা কালে ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। তবে তাৎক্ষনিকভাবে ছিনতাইয়ের শিকার নারী ও ছিনতাইকারীর নাম পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর নয়াসড়ক এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী। এসময় তার চিৎকারে স্থানীয়রা মোটরসাইকেলে করে ধাওয়া দিয়ে ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, স্থানীয়দের গণপিটুনিতে আহত হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর