শাহপরানে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৯ AM

শাহপরানে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৯/২০২৪ ০৪:৪৮:০৪ AM

শাহপরানে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার


শাহপরান এলাকার একটি বাসা থেকে শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। বৃহস্পতিবার দুপুরে শাহপরাণ থানাধীন সোনারপাড়া এলাকার নবারুন ১০৮ নং বাসার জানালার গ্রিলে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম সীমা বেগম (১২)। সে কানাইঘাটের আবুল কালামের মেয়ে। সীমা অনেক দিন ধরে মইনুর রহমানের বাসায় (নবারুন ১০৮) কাজ করতো।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। আত্মহত্যা হলে কী কারণে করেছে সেটি খোঁজ নেওয়া হবে। এছাড়া সীমার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে সেটিও তদন্ত করা হবে। লাশের ময়না তদন্ত করা হচ্ছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর