গোলাপগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেফতার
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:৩৮ AM

গোলাপগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেফতার

সংবাদদাতা

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০৭:১৪:২১ AM

গোলাপগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেফতার


গোলাপগঞ্জে অস্ত্র সহ সুহেল মিয়া (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ব্যারেল বিহীন ২ট্রিগার বিশিষ্ট একটি বন্দুক ও ১টি শর্টগানের লীডবল কার্তুজ উদ্ধার করা হয়।

রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় হাওরতলা জামে মসজিদের পার্শ্বে একটি ঘরের সামন থেকে সুহেল মিয়াকে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার
করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা (মামলা নং-১৫, তাং-১৬.০৯.২০২৪ইংরেজি) দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর