দক্ষিণ সুরমা ভার্থখলা থেকে এক নারীকে গাঁজাসহ আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার নছিবা খাতুন বিদ্যালয়ের পাশ থেকে তাকে গাঁজাসহ আটক করে পুলিশ।
আটক হোসনা বেগম (৬০) ভার্থখলার কুমিল্লা পট্টির মৃত বাবর আলীর স্ত্রী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, গোপন সংবাদ ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার নছিবা খাতুন বিদ্যালয়ের পাশ থেকে হোসনা বেগমকে নামের এক ব্যক্তিকে ৪ কেজি গাঁজাসহ আটক করে থানা পুলিশ।
পরে তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়।
আজকের সিলেট/২৪জানুয়ারি/পিএ
নিজস্ব প্রতিবেদক 








