সুনামগঞ্জের দোয়ারাবাজারে বেড়িবাঁধ ভেঙে বালু বিক্রি বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনের পর অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রহিমের পাড়া গ্রামের তরিক আলী'র পুত্র ফজর আলীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমন আদালত।
বুধবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বানী উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমেরপাড়া গ্রামে অবৈধভাবে বেড়িবাঁধ ভেঙে বালু উত্তোলন কালে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় ফজর আলীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সাথে বালু উত্তোলন করে সৃষ্টি হওয়া গর্ত ভরাট করবেন স্থানীয় ইউপি সদস্য ফয়েজ উদ্দিনসহ অভিযুক্ত ফজর আলী লিখিত দেন।
দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ফজলে রাব্বানী জানান, ফসলী জমির মাটি কেটে পরিবেশ ধংশ্বকারী, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার বিকালে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর নিকটবর্তী রহিমেরপাড়া গ্রামবাসী গ্রাম রক্ষা বেড়িবাঁধ ভেঙে বালু উত্তোলন বন্ধ করতে মানববন্ধনের আয়োজন করে।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








