পাঠানটুলায় যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ PM

পাঠানটুলায় যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ১২:৪৪:২৬ PM

পাঠানটুলায় যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫


নগরীর পাঠানটুলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। এসময় ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতরা হলেন- সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার আব্বাসের ছেলে রশিদ(৩৫), জালালাবাদ থানার গোয়াবাড়ি এলাকার আলী(৩৩), একই থানার নতুন বাজার এলাবার বিরেন্দ্র দাসের ছেলে (৩৫) ও পল্লবী রোডের মৃত আলী আব্বাসের ছেলে শিপলু। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার রাতে পাঠানটুলা এলাকার স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানায়, পাঠানটুলা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে আটটার দিকে দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এসময় উভয়পক্ষের ৭টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

এসএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। বিস্তারিত পরে জানানো হবে। তাদের এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর