কোটি টাকা দেনমোহরে ফের বিয়ে করলেন সানাই
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৩ PM

কোটি টাকা দেনমোহরে ফের বিয়ে করলেন সানাই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০৯:১৩:০৮ AM

কোটি টাকা দেনমোহরে ফের বিয়ে করলেন সানাই


কোটি টাকা দেনমোহরে ফের বিয়ের পিঁড়িতে বসলেন বহুল আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। সুইডেন প্রবাসী ব্যবসায়ী সোহেল এফ খানকে (৪৫) বিয়ে করেছেন তিনি।

ইতিমধ্যে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। ১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহরে এই বিয়ে সম্পন্ন হয়।

এর আগে ২০২২ সালের ২৭ মার্চ আবু সালেহ মুসা নামে এক ব্যাংকারকে বিয়ে করেছিলেন আলোচিত এই মডেল-অভিনেত্রী। তবে সেই সংসার বেশিদিন টেকেনি। এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর সানাই চাকরিতে মন দেন। অনেক দিন ধরেই বিনোদন অঙ্গনে তিনি অনিয়মিত।

উল্লেখ্য, ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে আলোচনায় আসা এ মডেল ২০১৮ সালে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করে আলোচিত হন। এরপর ২০১৯ সালে এক মন্ত্রীকে বিয়ের ঘোষণা দিয়ে ফের আলোচনায় আসেন। ইউটিউব ঘাটলে মডেল সানাইকে পাওয়া যাবে। ‘প্রেমের নেশায়’, ‘বড় লোকের মেয়ে’, ‘অবাক তুমি’ শিরোনামে কিছু গানের মডেল ছিলেন তিনি। ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন: দ্য হিডেন ফায়ার’ নামে দুটি সিনেমায় তিনি অভিনয় করেছেন বলে শোনা যায়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর