যুবলীগ নেতা বাপ্পি গ্রেফতার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৪ AM

যুবলীগ নেতা বাপ্পি গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০৬:৪৮:২০ AM

যুবলীগ নেতা বাপ্পি গ্রেফতার


মহানগর যুবলীগ নেতা মো. রেদওয়ান আহমদ বাপ্পিকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে সিলেট মহানগরের শেখঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাপ্পি শেখঘাট এলাকার মৃত মো. শহিদ উল্লাহ’র ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএসপি মশিহুর রহমান সোহেল জানান- ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে ৫ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে আদালতে দায়েরকৃত মামলার (সিলেট কোতয়ালি থানার এফআইআর নং-৮) আসামি ছিলেন বাপ্পী। তিনি পলাতক ছিলেন, মঙ্গলবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

এ মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাব-৯ এর এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মশিহুর রহমান সোহেল।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর