একদিনের ব্যবধানে স্বর্ণের দাম বেড়ে ভরি ১৩৮৭০৮ টাকা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩৯ PM

একদিনের ব্যবধানে স্বর্ণের দাম বেড়ে ভরি ১৩৮৭০৮ টাকা

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০৯:১৩:৪৪ AM

একদিনের ব্যবধানে স্বর্ণের দাম বেড়ে ভরি ১৩৮৭০৮ টাকা


দেশের বাজারে একদিনের ব্যবধানে আবার বেড়েছে স্বর্ণের দাম। চলতি সেপ্টেম্বর মাসেই এই নিয়ে টানা চারবার বাড়ল স্বর্ণের দাম।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে স্বর্ণের দামে রেকর্ড হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার প্রেক্ষিতে এই মূল্যমান ধাতুটির দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।  

বৃহস্পতিবার সকাল থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৯৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।  

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৯৭ টাকা বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১২৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৯৩ হাজার ১৬০ টাকা।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। যেটা ছিল ওই দিন পর্যন্ত দেশের ইতিহাসে রেকর্ড দাম। বুধবার সেটাকেও ছাড়িয়ে নতুন রেকর্ড হলো।

তার আগে ২২ সেপ্টেম্বর এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা ছিল। ১৫ সেপ্টেম্বর এক ভরি স্বর্ণের দাম ছিল সর্বোচ্চ ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা। তারও আগে ২৬ আগস্ট এক ভরি স্বর্ণের দাম ছিল সর্বোচ্চ এক লাখ ২৬ হাজার ৩২১ টাকা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর