গণভবনে ডাক পেলেন সিলেটের চার 'স্বতন্ত্র' এমপি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১০ PM

গণভবনে ডাক পেলেন সিলেটের চার 'স্বতন্ত্র' এমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ১০:৩৫:৪৭ AM

গণভবনে ডাক পেলেন সিলেটের চার 'স্বতন্ত্র' এমপি


প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে যাচ্ছেন সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ৪টি আসন থেকে জয়ী হওয়া  স্বতন্ত্র সংসদ সদস্যরা। তারা হলেন- সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্তা, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী,  সিলেট- ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা যায়, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের সকল স্বতন্ত্র সংসদ সদস্যকে আগামী রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় তার সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।

আর এই আমন্ত্রণ পেয়েই গণভবনে যাচ্ছেন সিলেট বিভাগের ৪টি আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর