হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচন ৯ মার্চ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩৮ AM

হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচন ৯ মার্চ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ০৬:৪৫:২৫ AM

হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচন ৯ মার্চ


হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ মার্চ ইভিএম পদ্ধতিতে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী- নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারি, মনোনয়ন বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, এর আগে জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হতে গত ২৮ নভেম্বর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ফলে চেয়ারম্যানের পদটি শূণ্য হয়ে যায়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর