খাদ্য তালিকা থেকে চিনি পরিহার করার পরামর্শ চিকিৎসকদের
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৩ AM

খাদ্য তালিকা থেকে চিনি পরিহার করার পরামর্শ চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ১২:৪০:৪৩ PM

খাদ্য তালিকা থেকে চিনি পরিহার করার পরামর্শ চিকিৎসকদের


খাদ্য তালিকা থেকে চিনিকে পরিহার করার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, আজ থেকে চিনিকে না বলুন। চিনি মানুষের অনেক ক্ষতি করে। নানা রোগ ব্যাধি বিশেষ করে হৃদরোগের সৃষ্টি করে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন এক সময় চিনির প্যাকেটেও লিখতে হবে চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারা ভোজ্য তেল পরিহারেরও আহবান জানান। তেল না খেলে মানুষ মরবে না। বরং আর্থিক ও শারীরিক লাভ হবে। হৃদরোগ প্রতিরোধে দৈনিক এক কিলোমিটার হাঁটার অভ্যাস গড়ে তোলার আহবান জানান তারা। 

শুক্রবার সন্ধ্যায় মাউন্ট এডোরা হসপিটালে “বিশ্ব হার্ট দিবস ২০২৪” উপলক্ষ্যে আয়োজিত জনসচেতনতামূলক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিশ্ব হার্ট দিবসের এবারের প্রতিপাদ্য “কর্মের জন্য হৃদয় ব্যবহার করুন”।

হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আজিজুর রহমান রোমান এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উক্ত সচেতনতামুলক আলোচনা সভা শুরু হয়।

হসপিটালের পরিচালক ডাঃ সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মাউন্ট এডোরা হসপিটালের ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাঃ মুহম্মদ শাহাবুদ্দীন। আলোচনায় অংশ নেন অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান, ও অধ্যাপক ডাঃ শিশির বসাক।

হসপিটালের উপ- পরিচালক ডাঃ তানভীরুজ্জামান-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ মুখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ মোখলেছুর রহমান, রেজিস্টার- সলিম মোঃ আব্দুল কাদির,সিকৃবির অধ্যাপক ডা. মোঃ মাহবুব এলাহি।

উক্ত সচেতনতামুলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষক, চিকিৎসক, ইমাম, সাংবাদিক, ব্যবসায়িকসহ বিভিন্ন শ্রেণী-পেশার কর্মকর্তাবৃন্দ।

বিশ্ব হার্ট দিবসের আলোচনা সভা

সিলেটজুড়ে


মহানগর