এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেপ্তার
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:২৮ PM

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেপ্তার

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ১০:০১:০৬ AM

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেপ্তার


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেপ্তার হয়েছেন। নজিবুর রহমানের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকে। ১৯৮২ সালের বিসিএস ব্যাচের প্রসাশন ক্যাডারের কর্মকর্তা তিনি।

রোববার দিনগত গভীর রাতে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালে এনবিআরের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নজিবুর রহমান। এরপর ২০১৭ সালের ৩১ ডিসেম্বর হন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর