সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার অভিযানে ১২০ বস্তা চিনি উদ্ধারসহ অনিক মোল্লা নামে এক জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর তেমুখী বাইপাস পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় তাকে আটককরা হয়।
আটককৃত অনিক গোপালগঞ্জ জেলার কাসিয়ানি থানার কুসুমদিয়া গ্রামের ফায়েক মোল্লার ছেলে।
পুলিশ জানায়, নগরীর টুকের বাজার তেমূখী পয়েন্ট এলাকায় বিশেষ চেকপোস্ট চলাকালে একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পুলিশ দেখে গতিপথ পাল্টানোর চেষ্টা করলে কাভার্ড ভ্যানটি আটক করা হয়। পরে গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে কাভার্ড ভ্যান থেকে সর্বমোট ১২০ বস্তা চিনি জব্দ করা হয়। প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে মোট ৬০০০ (ছয় হাজার) কেজি চিনি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জালালাবাদ থানার এএসআই মো. রেজাউল করিম বাদী হয়ে আটককৃতসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। আটক আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আজকের সিলেট/২৬ জানুয়ারি/জেকেএস
নিজস্ব প্রতিবেদক 








