আমেরিকায় সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের বাবা-ছেলের মৃত্যু
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৬ AM

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের বাবা-ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০৫:৪৩:১৭ AM

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের বাবা-ছেলের মৃত্যু


আমেরিকার হামট্রামিক শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের ছাতক উপজেলার দুই বাসিন্দা বাবা মো. নুর মিয়া (৬৫) এবং ছেলে এম মাহিদুল ইসলাম সুজন সুমন (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার আমেরিকার স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামের বাসিন্দা। সুজনের মামাতো ভাই নাভেদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুজন কয়েক বছর আগে বিবাহসূত্রে আমেরিকায় যান। দুই মাস আগে তিনি তাঁর বৃদ্ধ বাবাকে আমেরিকায় নিয়ে আসেন।

বৃহস্পতিবার রাতে সুজন বাবাকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে হামট্রামিক শহরে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের কারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন।

সুজন প্রায় ৮ বছর আগে মিশিগানে আসেন এবং গত ৪ সেপ্টেম্বর ভিসিট ভিসায় তাঁর বাবাকে আমেরিকায় নিয়ে আসেন। বাবা-ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর