মৌলভীবাজারের দুর্গম পাহাড়ী এলাকায় শীতবস্ত্র বিতরণ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৪ PM

ব্যানার নেই, অতিথি নেই, বক্তৃতা নেই

মৌলভীবাজারের দুর্গম পাহাড়ী এলাকায় শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০৯:৪৪:৫৯ AM

মৌলভীবাজারের দুর্গম পাহাড়ী এলাকায় শীতবস্ত্র বিতরণ


মৌলভীবাজারে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি একটি  সংস্থা। যারান বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে জেলার কমলগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ী এলাকায় ৩০০ শীতবস্ত্র বিতরণ করে।

শীতবস্ত্র বিতরণে সহায়তাকারী গণমাধ্যম কর্মী আহমদ আফরোজ জানান, নাম প্রকাশে অনিচ্ছুক একটি জাহাজ কোম্পানি ভালো মানের ৩০০ কম্বল পাঠান, যাতে প্রান্তিক মানুষের কাছে পৌছে দেওয়া হয়। পরে শিক্ষক ও গবেষক দিপঙ্কর শীলের সার্বিক সহযোগিতায় চা বাগানে বসবাসরত প্রান্তিক নৃগোষ্ঠীর ওড়াও সম্প্রদায়ের মাঝে এই শীতবস্ত্রগুলো পৌছে দেওয়া হয়।

তিনি বলেন, কমলগঞ্জের মিরতিংগা ও দেওরাছড়া চা বাগানের দুর্গম এলাকায় বসবাসরত ওড়াও জনগোষ্ঠীর অধিকাংশ মানুষের গায়ে দেখলাম শীতের কোন পোশাক নেই। আমাদের দেওয়া অল্প একটু শীতবস্ত্র পেয়ে সেই মানুষদের আহা কী আনন্দ! বলে বুঝানো সম্ভব নয়।

ব্যানার নেই, অতিথি নেই, বক্তৃতা নেই। শুধু তাদের অনুমতি নিয়ে কয়েকটি ছবি তুলা হয়। কারা এই বস্ত্রগুলো দিয়েছেন, সেটাও জানেনা তারা। এর চেয়ে সুন্দর আদর্শ দান আর হতে পারে না বলে তিনি জানান।

শিক্ষক ও গবেষক দিপঙ্কর শীল বলেন, আমার জানা মতে ওড়াও জনগোষ্ঠীর মাঝে একসাথে এত বড় পরিসরে শীতবস্ত্র দেওয়া হয়নি। একটি সংস্থা এগিয়ে এসেছে শীতার্তদের পাশে। আমরা সাধ্যমতো তাদের সহযোগিতা করেছি। নিজেরও খুবই ভালো লাগছে।

আজকের সিলেট/২৬ জানুয়ারি/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর