মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

সিলেটে ছাত্রলীগের সহসভাপতি সৈকত গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০৩:৩১:৪০ পূর্বাহ্ন

সিলেটে ছাত্রলীগের সহসভাপতি সৈকত গ্রেফতার


বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সিলেটে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। সৈকত হোসেন সিলেট এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহসভাপতি ও নগরীর বাদামবাগিচা এলাকার মুজিবুর রহমানের ছেলে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেট এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে সৈকত হোসেন নামের ওই নেতাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর