সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৩ AM

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ১০:১৬:০৩ AM

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা।

আব্দুর রাজ্জাককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। পরবর্তিতে তাকে আদালতে চালান করা হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর