ছবি: সোহেল মিয়া
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর দেড়টায় এক আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে ফুলের সংবর্ধনা জানানো হয়েছে। সিলেট জেলা বিএনপি এবং সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে উনাকে সাদরে গ্রহণ করেন এবং ফুলের শুভেচ্ছা জানান।
বিমানবন্দরে আগত নেতাকর্মীদের মধ্য থেকে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল লক্ষ্যণীয়, যা বিএনপি’র ঐক্য এবং শক্তির প্রতিফলন বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতারা।
এই সংবর্ধনা কর্মসূচি সিলেট বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে আয়োজিত হয়, যেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








