সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৫শতাধিক হতদরিদ্র শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৭জানুয়ারী শনিবার দুপুরে মধ্যনগর বাজার সরকারী প্রথমিক বিদ্যালয়ের মাঠে বসুন্ধরা গ্রুপের অর্থায়ন ও শুভ সংঘের উদ্যোগে কম্বল বিতরণের উদ্বোধন করা হয়।
দৈনিক কালের কণ্ঠ’র সিনিয়র সহ সম্পাদক ও শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান জানান তাহিরপুর উপজেলায় আড়াই হাজার কম্বল বিতরণ করা হবে। শনিবার এটার উদ্বোধন করা হয়েছে। দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে হাওর পারের অসহায় পরিবারের সদস্যদের হাতে শীত বস্ত্র পর্যায়ক্রমে বসুন্ধরা শুভসংঘ তুলে দিবে।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সহ সম্পাদক ও শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান,মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার,তাহিরপুর উপজেলা শুভসংঘের উপদেষ্টা গোলাম সারোয়ার লিটন,সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া,দৈনিক কালেরকণ্ঠ’র মধ্যনগর প্রতিনিধি আল আমিন সালমান,মধ্যনগর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার প্রমুখ।
আজকের সিলেট /প্রতিনিধি/ কে.আর
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








