সিলেটে দেড় হাজার ক্যান ভারতীয় রেডবুলসহ একজন আটক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৬ PM

সিলেটে দেড় হাজার ক্যান ভারতীয় রেডবুলসহ একজন আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ০৬:৫৮:৩৩ AM

সিলেটে দেড় হাজার ক্যান ভারতীয় রেডবুলসহ একজন আটক


সিলেটে রেডবুল নামক ভারতীয় কোমল পানি দেড় হাজার ক্যানসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেটের এয়ারপোর্ট থানার একদল পুলিশ ইলেকট্টিক সাপ্লাই রোডে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে এসব ক্যানসহ আটক করে। আটক মো. ছরোয়ার আহমদ (৪৪) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।

আটককালে তার কাছ থেকে ৩ লক্ষ ২ হাজার ৪০০ টাকার ১৫১২টি ক্যান রেডবুল জব্দ করে পুলিশ।

পরে ছরোয়ারের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়।

এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর