গাজায় আবারও একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। বর্বরোচিত এই হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে বহু মানুষ। এছাড়া বেইত হানুনে ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। খবর আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী জাবালিয়া প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে আর্টিলারি গোলাবর্ষণ করেছে এবং এতে কমপক্ষে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে ওয়াফা নিউজ এজেন্সি রিপোর্ট করেছে।
উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত এই স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
আজকের সিলেট/ডি/এসটি
আন্তর্জাতিক ডেস্ক 








