মধ্যরাতে লন্ডনী রোড থেকে অস্ত্র উদ্ধার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫২ PM

মধ্যরাতে লন্ডনী রোড থেকে অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৪ ০৫:৪৬:৪৩ AM

মধ্যরাতে লন্ডনী রোড থেকে অস্ত্র উদ্ধার


নগরীর সুবিধবাজার এলাকার লন্ডনী রোডে পরিত্যাক্ত অবস্থায় বস্তার ভেতর থেকে একটি শর্টগান উদ্ধার করেছে জালালাবাদ থানাপুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, জালালাবাদ থানা পুলিশের একটি টিম লন্ডনী রোড এলাকায় সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতরে ২ বোর (ডিবিবিএল) শর্টগান পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেটি উদ্ধার করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর