ওয়ার্ড আ.লীগের সভাপতি সাবেক সিসিক কাউন্সিলর মোস্তাক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৪ PM

ওয়ার্ড আ.লীগের সভাপতি সাবেক সিসিক কাউন্সিলর মোস্তাক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০১:৫১:১১ AM

ওয়ার্ড আ.লীগের সভাপতি সাবেক সিসিক কাউন্সিলর মোস্তাক গ্রেপ্তার


সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমদকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। মোস্তাক আহমদ নগরের মাছিমপুর দোয়েল-১৪ বাসার মৃত মঈন উদ্দিনের ছেলে।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (এএসপি) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য ‍নিশ্চিত হওয়া গেছে।

মোস্তাক আহমদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপরে হামলার ঘটনায় এসএমপির মামলা (২৭(৮)’২৪) রয়েছে বলে জানায় র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর