শাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ৩ নভেম্বর
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৮ AM

শাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ৩ নভেম্বর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৪ ০৩:২৬:৩৭ AM

শাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ৩ নভেম্বর


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের (২০২৩-২৪ সেশন) অরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে রোববার। এদিন সকাল ও বিকাল ২ পর্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নবীনদের বরণ করে নেওয়া হবে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খাঁন।

তিনি বলেন, রোববার (২০২৩-২৪ সেশন) নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় এ ইউনিট এবং বিকাল আড়াইটায় বি ও সি ইউনিটের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে।

নবীনবরণ অনুষ্ঠানে শাবিপ্রবির ২০২৩-২৪ সেশনের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খাঁন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর