পেট্টোল পোম্প বিস্ফোরণের আহত সিসিক কর্মীর মৃত্যু
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫২ PM

পেট্টোল পোম্প বিস্ফোরণের আহত সিসিক কর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ১০:৫৪:৫৮ AM

পেট্টোল পোম্প বিস্ফোরণের আহত সিসিক কর্মীর মৃত্যু


নগরীর মদিনা মার্কেটে পেট্টোল পাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ সিলেট সিটি করপোরেশনের ৫ কর্মীর মধ্যে মতি মিয়া (৬০) নামে এক মারা গেছেন। নিহত মতি মিয়া নগরের ঘাসিটুলা বেতের বাজার এলাকার বাসিন্দা।

শনিবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ২১ জানুয়ারি বিকেলে নগরের পাঠানটুলায় অবস্থিত নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন রি-ফুয়েলিং স্টেশনের পাশে ড্রেন সংস্কারের কাজ করাচ্ছিল সিলেট সিটি করপোরেশন। বিকেল সোয়া ৪টার দিকে এক শ্রমিক ফুয়েলিং স্টেশনের গাড়িতে গ্যাস দেওয়ার একটি মেশিনের কাছেই গ্র্যান্ডার মেশিন দিয়ে রড কাটছিলেন। এসময় গ্র্যান্ডার মেশিন থেকে বের হওয়া ছুটন্ত অগ্নিস্ফুলিঙ্গ গিয়ে স্টেশনটিতে দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রাকের নিচে পড়লে লরির পেছনের চাকাসহ পাইপে আগুন লেগে যায়। এতে লরির পাশে থাকা ড্রেনের কাজ করা ৫ শ্রমিক ও ফিলিং স্টেশনের এক কর্মচারী দগ্ধ হন।

দগ্ধরা হলেন- সিলেট সিটি করপোরেশনের ঘাসিটুলা বেতের বাজার এলাকার জাফর আলীর ছেলে মনতাজ মিয়া (৩৫), একই এলাকার মঙ্গল মিয়ার ছেলে লিটন মিয়া (২৫), মো. মতি মিয়া (৬০), মতি মিয়ার ছেলে মো. আলম মিয়া (২৩), রজনী চন্দ্র দাসের ছেলে সুভাষ দাস (৫৫)। তারা সিসিকের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী।

দগ্ধদের ওইদিনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মনতাজ মিয়া ও মতি মিয়ার অবস্থার অবনতি হলে ২২ জানুয়ারি তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মতি মিয়া মারা যান।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর