সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৬ PM

সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৩:৫০:৩০ AM

সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সকালে সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন তোয়াকুল কলেজ গভর্নিং বডির সভাপতি  ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লোকমান। স্বাগত বক্তব্য রাখেন,সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার, ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন,গভর্নিং বডির সদস্য শামসুদ্দিন আল আজাদ।


সোমবার বেলা ২ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী ও পুরস্কার বিতরণি অনুষ্ঠিত হবে।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি  থাকবেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান।

আজকের সিলেট /প্রতিনিধি/ কে.আর

সিলেটজুড়ে


মহানগর