'রহম্যময় পোস্ট করে ভক্তদের আবারও চমকে দিলেন অভিনেত্রী চমক'
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২২ PM

'রহম্যময় পোস্ট করে ভক্তদের আবারও চমকে দিলেন অভিনেত্রী চমক'

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ০৩:২২:৩৪ AM

'রহম্যময় পোস্ট করে ভক্তদের আবারও চমকে দিলেন অভিনেত্রী চমক'


তিনি খুবই সোজাসাপ্টা কথা বলা মানুষ,যা বলবে সামনাসামনি বলবে। কে কি বললো না বললো তার ধার ধারেন না তিনি। বর্তমান সময়ে ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। প্রায়শই এই অভিনেত্রী তার ভ্যারিফায়েড ফেসবুকে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। কিছুদিন আগেও হাসিনার পোষা লাঠিয়াল বাহিনীকে বলেছিলেন কুকুরের ইনজেকশন নিতে।

হাসিনা আমলে রাজনৈতিক ইস্যু থেকে শুরু করে নানা রকম বিষয়ে তিনি প্রতিবাদ করে এসেছেন। এমনকি ছাত্র আন্দোলনেও রাজপথে ছিলেন সক্রিয়। সম্প্রতি চমক তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। যেখানে এই অভিনেত্রী লিখেছেন, 'স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।' বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে সৃষ্টি হয়ে নানা রকম আলোচনার।

ফ্যাসিস্ট আওয়ামীলীগের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় অন্যদের মতো চমকও বেশ উচ্ছ্বাসিত অনুভব করেছেন। এমনকি অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায়ও সরকার বিরোধী কথা বলেছিলেন চমক, তাই তিনি অনেকেরই চোখের বিষে পরিণত হয়েছিলেন। হাসিনা পালানোর পরে নতুন বাংলাদেশ গঠনের জন্য তার মধ্যে বেশ আকাঙ্ক্ষাও প্রকাশিত হয়েছিল।

এবার আবারও রহস্যময় একটি পোস্ট করে নেটিজেনদের চমকে দিয়েছেন অভিনেত্রী চমক।

সম্প্রতি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শোরুম উদ্বোধনে যাত্রাকালে তাওহিদি জনতা বাধা প্রাপ্ত হওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন চমক। এ ছাড়াও শিল্পকলা একাডেমিতে শো চলাকালীন নাটক বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটে যা উদ্রেগের সৃষ্টি করে শোবিজ অঙ্গনে।

চমক তার পোস্টে লিখেছেন, 'এক দানবের হাত থেকে বের হতে না হতেই অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টি তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরও এক্সট্রিম টক্সিক রিলেশনে গেছে। আল্লাহ সেভ আস।'

যদিও স্ট্যাটাসে সরাসরি কোনো ঘটনার কথা বলেননি চমক। এছাড়াও তিনি আরও একটি পোস্ট দিয়েছেন যেখানে লিখেছেন, 'স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।' বর্তমান সময়ে সিন্ডিকেট ভাঙ্গার ব্যর্থতা সহ বিভিন্ন বিষয় নিয়ে চমকের এই পোস্টগুলোকে রিলেট করেছেন তার ভক্তরা।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর