এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল : তথ্য উপদেষ্টা
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০৪ AM

এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল : তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ১২:১০:৩৬ PM

এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল : তথ্য উপদেষ্টা


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, এক সপ্তাহের মধ্যে আইনটি বাতিল হবে। এই আইনের অধীনে যত মামলা হয়েছে সব মামলাও বাতিল হবে।

সোমবার (৪ নভেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অফিস কক্ষে নরওয়ের রাষ্ট্রদূত হাকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা বলেন তিনি।

হাকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেন সাইবার নিরাপত্তা আইন নিয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, এক সপ্তাহের মধ্যে আইনটি বাতিল হবে। এই আইনের অধীনে যত মামলা হয়েছে সব মামলাও বাতিল হবে। শুধু এই আইন নয়, মতপ্রকাশে বাধা সৃষ্টি করে- এমন সব আইন পর্যালোচনা করা হচ্ছে। সংস্কারের ক্ষেত্রে স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে।

নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনীয় সব সংস্কার শেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছর দেশে অনেক অনিয়ম, দুর্নীতি করেছে। অন্তর্বর্তী সরকার দেশকে পুনর্গঠন করার কাজ শুরু করেছে। যাতে দেশ ও দেশের মানুষ ক্ষতি কাটিয়ে উঠতে পারে।

আজকের সিলেট/ডি/এনই

সিলেটজুড়ে


মহানগর