নবীগঞ্জে গ্রীনলাইনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪০ AM

নবীগঞ্জে গ্রীনলাইনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৭:৫৫:০৩ AM

নবীগঞ্জে গ্রীনলাইনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রীনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার হোসেন উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র।

রোববার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার  আউশকান্দি  ইউনিয়নের বিদ্যুৎ প্ল্যান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট  থেকে ঢাকাগামী অজ্ঞাতনামা গ্রীনলাইন বাসটি বিদুৎ প্লান্ট নামক স্থান এলাকায় পৌঁছমাত্রই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে শেরপুর  হাইওয়ের একটি পুলিশের দল ঘটনা স্তলে পৌছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গ্রীনলাইন বাসটি উদ্ধারের প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এমএম

সিলেটজুড়ে


মহানগর