দক্ষিণ সুরমায় ট্রেনের কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০০ AM

দক্ষিণ সুরমায় ট্রেনের কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৪ ০৫:২৮:২৮ AM

দক্ষিণ সুরমায় ট্রেনের কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু


সিলেটে রেললাইনে কাজ করার সময় চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনে কাটা পড়ে মিজানুর রহমান নামে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। নিহত মিজান সিলেট রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল হকের ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের শিববাড়ি পয়েন্টে ঘটে এ দুর্ঘটনা।

তিনি রেলের হেমারম্যান হিসেবে কর্মরত ছিলেন। সিলেট রেলওয়ে স্টেশনে তিনি লোহা সম্পর্কিত সব কাজ করতেন।

সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিজান রেললাইনে কাজ করছিলেন। অসাবধানতাবশত তিনি চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর