ছাতকে পিকআপসহ ৬৮ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ : গ্রেফতার ১
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩৯ AM

ছাতকে পিকআপসহ ৬৮ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ : গ্রেফতার ১

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৩:২০:২২ AM

ছাতকে পিকআপসহ  ৬৮ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ : গ্রেফতার ১


ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় ৬৮বস্তা ভারতীয় চিনিসহ এক চোরাকারবারীকে আটক ও একটি পিকআপ জব্দ করেছে পুলিশ।  আটক মো. এলাইছ মিয়া (২৪) ছাতক উপজেলার পূর্ব নোয়ারাই গ্রামের মৃত মখলিছ আলীর পুত্র।

রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে একদল পুলিশ  আটক ও মালামাল জব্দ করে।

অভিযানকালে আসামীর কাছ থেকে ৬৮বস্তা (৩ হাজার ৪শ কেজি) ভারতীয় চিনি যার বাজার মূল্য (৩লক্ষ ৪০হাজার) ও ১টি পিকআপভ্যান জব্দ করা হয়।

ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, আটককৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের সিলেট /প্রতিনিধি/ কেআর

সিলেটজুড়ে


মহানগর