সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রতিষ্ঠিত সমৃদ্ধ ও সুস্থ মন মানসিকতার সমাজ গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিহার্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়েছে। তাই সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।
সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধূলা ও সংস্কৃতি চর্চার সুসমন্বয়ে মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব। খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে সুস্থ মস্তিষ্কে লেখাপড়া করা যায় এবং ছাত্র-ছাত্রীদের বিকাশ ঘটে।
সর্বশেষ তিনি সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের বর্তমান সুনাম অক্ষুন্ন রেখে ধারাবাহিকতা বজায়ের মাধ্যমে এগিয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার সাধ্য অনুযায়ী বিদ্যালয়ের উন্নয়নে আমি সব সময় সহযোগিতা করে যাব।
সোনার বাংলা উচ্চ বিদয়ালয়ের সরকারি শিক্ষক নুরুল হকের সঞ্চালনায় ও গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়া, ৮নং তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমাান, ওয়ার্ড সদস্য প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন, গভর্নিং বডির সদস্য শামসুদ্দিন আল আজাদ প্রমুখ।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহকারী শিক্ষকবৃন্দ ও বিদ্যালয় গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিদ্যালয় এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
গোয়াইনঘাট প্রতিনিধি 








