লেবাননে ইসরায়েলের হামলায় নিহত আরও ৫৯
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩২ AM

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত আরও ৫৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ১০:১৮:০০ AM

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত আরও ৫৯


মুসলিম দেশগুলোতে দিন দিন বাড়ছে ইসরায়েলের বর্বরতা। ফিলিস্তিনের গাজা, সিরিয়াসহ লেবাননেও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। এর ধারাবাহিকতায় গত ১২ ঘণ্টায় ইসরায়েলের বিমান ও স্থল বাহিনীর অভিযানে লেবাননের বিভিন্ন এলাকায় একদিনে নিহত হয়েছেন ৫৯ জন এবং আহত হয়েছেন আরও ১১২ জন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ এই হতাহতের ঘটনার পর ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৬৪২ জন এবং আহতের সংখ্যা ১৫ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল। এই দক্ষিণাঞ্চলেই বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান ঘাঁটি। গোষ্ঠীটির অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান এখানে। ইরানের প্রত্যক্ষ সমর্থন ও মদতে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ জন্মলগ্ন থেকেই ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিষ্ঠার পর থেকে বিগত দশকগুলোতে সীমান্ত অঞ্চলে ইসরায়েলের সঙ্গে বিভিন্ন সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ, তবে উভয়পক্ষের সংঘাত গুরুতর রূপ নিয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর