ব্রিটেনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের নতুন পরিচালনা কমিটি গঠন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৯ AM

ব্রিটেনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের নতুন পরিচালনা কমিটি গঠন

আজিজুল আম্বিয়া

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ০৪:৫১:৪৭ AM

ব্রিটেনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের নতুন পরিচালনা কমিটি গঠন


ব্রিটেনে প্রাচীণতম বাঙালি কবি-সাহিত্যিকদের সংগঠন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের নতুন ২৭ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল, রোববার পূর্বলন্ডনের বাংলাটাউনের ৩৭/সি প্রিন্সলেট স্ট্রীটে সংগঠনের অস্থায়ী অফিসে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার, লেখক ও গবেষক, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ময়নুর রহমান বাবুল এবং সাধারণ সম্পাদক কবি এ.কে. এম. আব্দুল্লা। সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সালের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কবি মোহাম্মদ ঈকবাল, সাধারণ সম্পাদক হয়েছেন উদয় শংকর দুর্জয় এবং কোষাধ্যক্ষ হয়েছেন কবি ও টিভি উপস্থাপিকা হেনা বেগম।

সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এ.কে. আজাদ ছোটন, কবি ঈকবাল হোসেন বুলবুল, এবং সাংবাদিক রহমত আলী। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে কবি এম. মোশাহিদ খান, সহকারী কোষাধ্যক্ষ পদে নূরুন নবী আলী, সাংগঠনিক সম্পাদক হিসেবে কবি শামীম আহমদ, সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ মোহিদ, মিডিয়া সেক্রেটারি হিসেবে কবি-সাংবাদিক জুয়েল রাজ, সাহিত্য সম্পাদক হিসেবে কবি সৈয়দ হেলাল সাইফ, এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কবি শাহ সুহেল আমিন দায়িত্ব পালন করবেন।

১৩ সদস্যবিশিষ্ট এক্সিকিউটিভ কমিটির সদস্যরা হলেন: কবি ময়নুর রহমান বাবুল, কবি এ.এ.এম. আব্দুল্লাহ, গবেষক ফারুক আহমদ, কবি আতাউর রহমান মিলাদ, কবি আবু মকসুদ, নূরুল ইসলাম, কবি কাজল রশিদ, কবি আসমা মতিন, কবি আনোয়ারুল ইসলাম অভি, কবি-সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, ফয়েজুল ইসলাম ফয়েজনূর, শামসুল হক শাহ আলম এবং নূরজাহান রহমান।

নতুন কমিটি আগামী ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর