হবিগঞ্জের সদর উপজেলা ও বানিয়াচং উপজেলা থেকে এক মহিলা ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার এসব মরদেহ উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চান্দপুর গ্রামের মাঠ থেকে আছিয়া আক্তার (৪৫) নামে এক মহিলার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। তার ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
তিনি বলেন, এটি হত্যাকান্ড। মহিলার বুকে ৮টি সুঁঁচালো অস্ত্রের ঘাই এবং পিঠে ২টি ঘাই রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কি কারণে, কে বা কারা এ হত্যাকান্ডটি ঘটিয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাবেনা।
অপরদিকে বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বানিয়াচং উপজেলার কাগাপাশা বাজারের পশ্চিমে ব্রিজের নিচে এক মেয়ে শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা বিষয়টি বানিয়াচং থানায় অবহিত করলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
হবিগঞ্জ প্রতিনিধি 








