চাতলাপুর শুল্ক স্টেশনে আমদানি-রফতানি বন্ধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০১ AM

চাতলাপুর শুল্ক স্টেশনে আমদানি-রফতানি বন্ধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০৬:২১:২৫ AM

চাতলাপুর শুল্ক স্টেশনে আমদানি-রফতানি বন্ধ


মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি ও রফতানিসহ সকল বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহি গাড়ি চলাচল করতে পারেনি। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী গণমাধ্যমকে জানান, গতকাল বুধবার হঠাৎ করেই ভারতের ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। পতাকা হাতে তারা বিক্ষোভ করেন, যার কারণে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ভারতের পক্ষ থেকেও কোনো মালামাল আসছে না।

তিনি বলেন, গতকাল প্রায় দেড় কোটি টাকার মালামাল আটকে যায়। ভারতে মাছসহ অনেক কাঁচাপণ্য পাঠানো হতো। এর ফলে আমরা অনেক ক্ষতির মধ্যে পড়েছি। তবে চাতলাপুর শুল্ক স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা দুই দেশের মধ্যে আলোচনা করছেন।

এ বিষয়ে সিলেট কাস্টমস বিভাগের উপ-কমিশনার মমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রান্তে কোনো সমস্যা নেই। ভারতের অংশের সমস্যাটি খোঁজ নিয়ে দেখতে হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর