চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে মা-ছেলে আটক
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২১ AM

চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে মা-ছেলে আটক

সংবাদদাতা

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০৬:২৪:২১ AM

চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে মা-ছেলে আটক


হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মা ও ছেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। আটককৃত হলেন, সিলেটের জালালাবাদ এলাকার বাসিন্দা টুনু বর্মনের স্ত্রী রেখা বর্মন (৬০) ও ছেলে রিপন বর্মন (৩২)। বুধবার দিবাগত রাতে বাল্লা সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবির একটি টহল দল।

বিজিবি জানায়, রাতে রেখা বর্মন ও তার ছেলে রিপন বর্মন ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে যাচ্ছিলেন। বাল্লা সীমান্তের কলাবাগান এলাকা দিয়ে অনুপ্রবেশ করার সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় আদম ব্যাপারীরা পালিয়ে যায়।

চুনারুঘাট থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সীমান্তে মানব পাচারকারীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। আটক দুজনকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে আটক দুজনসহ আদম ব্যাপারী কাইয়ুম আলী, এখলাস মিয়া এবং আরজত আলীর বিরুদ্ধে মামলা করেছেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর