সিলেটে শিশু গণধর্ষণ- খুন : চার আসামীর যাবজ্জীবন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪৩ PM

সিলেটে শিশু গণধর্ষণ- খুন : চার আসামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ০৪:৩৭:৪৩ AM

সিলেটে শিশু গণধর্ষণ- খুন :  চার আসামীর যাবজ্জীবন


সিলেটে  ১২ বছরের এক শিশুকন্যা গণধষর্ণ ও খুনের অপরাধে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১ লক্ষ টাকা করে অর্থদণ্ডও প্রদান করেন তিনি। দণ্ডপ্রাপ্তরা হলো- বটেশ্বর এলাকার আনোয়ার হোসেন, মো. খোকন মিয়া, ফয়সল আহমদ ও মো. আনাই মিয়া। এর মধ্যে প্রধান আসামি আনোয়ার পলাতক। তবে বাকি তিনজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকাল ১১টায় সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের  বিচারক জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী অ্যাডভোকেট।

জানা যায়, বিগত ২০০৯ সালের ৪ জানুয়ারি বিকালে শহরতলী বটেশ্বর এলাকা এলাকায় ধর্ষণ ও খুনের এ ঘটনা ঘটে।  ১২ বছর বয়েসী এক শিশুকন্যা তার দুই ছোট ভাইকে নিয়ে গরু চরাতে ক্যান্টনমেন্টের পাশের একটি মাঠে যায়। কিন্তু সন্ধ্যায় ছোট দুই ভাই গরু নিয়ে বাড়ি ফিরলেও ফিরেনি তাদের বোন। সারা রাত পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাননি। পরদিন সকাল ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই গরু চরানোর মাঠের পাশের একটি নির্জন টিলার উপর একটি গর্তের মাঝে ১২ বছরের শিশুর বিবস্ত্র ও রক্তাক্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো। ওই সময় পুলিশ জানায়- গলায় ওড়না পেঁচিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে এবং হত্যার আগে তাকে করা হয়েছে গণধর্ষণ।

ঘটনার পর ভিকটিমরে বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এরপর আনোয়ার, খোকন, ফয়সল ও আনাইকে গ্রেফতার করে পুলিশ এবং রিমান্ডে নেয়। পরে তারা আদালতে ২২ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা করে অর্থদণ্ড দেন আদালত।  

এদিকে, আদালতে মামলার চার্জশিট দাখিলের আগে হাইকোর্ট থেকে জামিন নিয়ে ধর্ষক ও খুনী আনোয়ার পালিয়ে যায়। সে এখনো এখনো পলাতক। বাকি আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল।

আজকের সিলেট /কেআর

সিলেটজুড়ে


মহানগর