টানা তিন দিনের বিদ্যুৎ বিড়ম্বনায় পড়ছেন নগরবাসী
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৯ AM

টানা তিন দিনের বিদ্যুৎ বিড়ম্বনায় পড়ছেন নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ১১:০৩:৫১ AM

টানা তিন দিনের বিদ্যুৎ বিড়ম্বনায় পড়ছেন নগরবাসী


নগরের কয়েকটি এলাকায় বুধ, বৃহস্পতি ও শনিবার (৮, ৯ ও ১১ জানুয়ারি) তিনদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য নগরের ২৯ এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শেখপাড়া, হারদরপুর, শাহপুর টুকেরগাঁও, ঘোপাল, বাঘারপাড়, কান্দিগাঁও, মোল্লারগাঁও, সাদিপুর, গালমশাহ, বলাউড়া, আউসা, ক্ষিত্তারগাঁও লালারগাঁও, ভগতিপুর এবং আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্তকুমারগাঁও, বাসষ্ট্যান্ড, তেমুখী, কুমারগাঁও আ/এ, নাজিরেরগাঁও, মইয়ারচর, সোনাতলা, লামারগাঁও, চাতল, চাতলী বন্দ, টিলাগাঁও, বড়গুল, ডলিয়া, ইউরো বাংলা সিরামিকস্  ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর